এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:২৪

বিজ্ঞান

মোহাম্মদ নাসির উদ্দিন

সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়, কুমিল্লা

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পাঠ্যবইয়ের ‘পরিবেশ ও বাস্তুতন্ত্র’ অধ্যায়ের  কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা হলো।

১. বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়টি?

ক. ২         খ. ৩           গ.  ৪        ঘ.  ৫

২. বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান কী নামে পরিচিত?

ক. জৈব উপাদান           খ. অজৈব উপাদান   

গ. উত্পাদক                গ. খাদক

৩. বাস্তুতন্ত্রকে কার্যকর রাখতে যে সকল জীব ভূমিকা রাখে এ সব জীব উপাদান কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক. ২        খ. ৩           গ. ৪          ঘ. ৫

৪. বাস্তুতন্ত্রে কয় ধরণের খাদক আছে?

ক.  ৩        খ. ৪          গ. ৫           ঘ. ৬

৫. খাদক হচ্ছে-

i.যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে    ii. যে সকল প্রাণী উত্পাদককে খেয়ে বাঁচে    

iii. যারা অন্য কোন প্রাণী খেয়ে জীবন ধারণ করে

নিচের কোনটি সঠিক?                                                    ক. i ও ii                   খ. i ও  iii     

গ. ii ও iii                   ঘ. i ,   ii   ও   iii

৬. প্রাকৃতিক পরিবেশে কয় ধরণের বাস্তুতন্ত্র দেখা যায়?

ক.  ৫        খ. ৪          গ. ৩          ঘ. ২

৭. নিচের কোনটি প্রথম স্তরের খাদক?

ক. ফাইটোপ্লাংটন    খ. শামুক    গ. বাঘ            ঘ. বক

৮. নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক?

ক. ফাইটোপ্লাংটন       ছোট মাছ      জুয়োপ্লাংটন     

খ. ফল        পতঙ্গ       পাখি     

গ. ঘাস        কচ্ছপ         ছোটমাছ

ঘ. ক্ষুদিপানা          মাছ            শামুক

৯. কোনটি খাদ্যের মূল উত্স?

ক. সূর্য      খ. শর্করা    গ. সজীব দেহ  ঘ. স্নেহ

১০. কোনটি সর্বভূক প্রাণী?

ক. হরিণ   খ. বানর        গ. শূকর   ঘ. সারস

১১. নিচের কোন খাদ্য শৃঙ্খলে বেশি শক্তি ব্যয় হয়?

ক. গম      ইঁদুর   খ. ঘাস          ছাগল        বাঘ

গ. ঘাস           ছাগল           মানুষ           বাঘ

ঘ. ঘাস  ফড়িং         ব্যাঙ         সাপ          ময়ুর

১২. নিচের কোনটি বিয়োজক?

ক. ব্যাঙ    খ. কচ্ছপ  গ. ব্যাকটেরিয়া     ঘ. মানুষ

১৩. বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনের নাম কী?

ক. সুন্দর বন               খ. পার্বত্য অঞ্চলের বন 

গ. পাহাড়ি বন              ঘ. সমতল বন

১৪. জলজ বাস্তুতন্ত্রকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক.  ৩          খ. ৪                 গ. ৫                 ঘ. ৬

১৫. পানিতে বসবাসকারী ক্ষদ্র প্রাণীদেরকে কী বলে?

ক. উত্পাদক               খ. জুয়োপ্লাংটন  

গ. বিয়োজক               ঘ. ফাইটোপ্লাংটন

১৬. সুন্দর বনের মাটিতে-

i.জোয়ার-ভাটার পানি প্রবেশ করে

ii. বাতাস চলাচল করে না    

iii. লবণের পরিমাণ বেশি

নিচের কোনটি সঠিক?                                                    ক. i ও ii                   খ. i ও  iii     

গ. ii ও iii                   ঘ. i ,   ii   ও   iii

১৭. উত্পাদক কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে?

ক. শ্বসন                     খ. সালোকসংশ্লেষণ   

গ. অভিস্রবণ                ঘ. ব্যাপন

১৮. পুকুরের প্রথম স্তরের খাদক কোনটি?

ক. ঝিনুক     খ. কচ্ছপ     গ. ব্যাঙ     ঘ. বক

১. ক    ২. খ  ৩. ক   ৪. গ   ৫. ঘ  ৬. খ  ৭. খ  ৮. ঘ  ৯. ক   ১০. গ   ১১. ঘ  ১২. গ  ১৩. ক  ১৪. ক  ১৫. খ  ১৬. ঘ  ১৭. খ ১৮. ক