ভূগোল ও পরিবেশ নৈর্ব্যক্তিক প্রশ্ন
দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক,
তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট
১। ১.৬৮ মিটার প্রস্থ রেলপথ হল —
(ক) মিটারগেজ (খ) ব্রডগেজ
(গ) ডুয়েলগেজ (ঘ) মিটার গেজ ও ডুয়েল গেজ
২। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ?
(ক) প্রক্রিমা সেন্টেরাই (খ) ক্যাসিও পিয়া
(গ) কালপুরুষ (ঘ) সর্য্য
৩। ওসমানী বিমান বন্দর কোথায় অবস্থিত ু
(ক) ঢাকা (খ) চট্টগ্রাম (গ) সিলেট (ঘ) খুলনা
৪।পিনটুবো কী ?
(ক) হ্রদ (খ) শহর (গ) নদী (ঘ) পাহাড়
৫। স্পারসোতে কী গবেষণা করা হয় ?
(ক) আবহওয়া (খ) দুর্যোগ
(গ) ভৌগোলিক অবস্থান (ঘ) মহাকাশ
৬। কোন জেলায় রেলপথ নাই—
i.রাঙ্গামাটি ii.মাদারিপুর iii.মেহেরপুর
নিচের কোনটি সঠিক
(ক) i, (খ) ii , (গ) i, iii (ঘ)i,ii,iii
৭।কোন মহাসাগরে স্রোত প্রবাহিত হয় না ?
(ক) ভারত (খ) প্রশান্ত
(গ) উত্তর (ঘ) আটলান্টিক
৮। কর্ণফুলীর উপনদী কোনটি ?
(ক) মহানন্দা (খ) গোমতী
(গ) ফেনী (ঘ) কাসালং
৯।শিল্প গড়ে উঠার প্রাকৃতিক নিয়ামক কোনটি ?
(ক) মুলধন (খ) জলবায়ু
(গ) আধুনিক প্রযুক্তি (ঘ) শ্রমিক সরবরাহ
১০। দুর্যোগ ব্যাবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি ?
(ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৭
১১। বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন হওয়ার কারণ কী ?
(ক) মৌসুমী বায়ুর প্রভাব (খ) উষ্ণ বায়ুর প্রভাব
(গ) শীতল বায়ুর প্রভাব (ঘ) সমুদ্র বায়ুর প্রভাব
১২। সমুদ্রস্রোতের প্রধান কারণ কোনটি ?
(ক) আহ্নিক গতি (খ) বার্ষিক গতি
(গ) বায়ু প্রবাহ (ঘ) জোয়ার-ভাটা
১৩। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া কোন ধরনের নগর ?
(ক) প্রশাসনিক (খ) শিল্পভিত্তিক
(গ) বাণিজ্যভিত্তিক (ঘ) সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক
১৪। কোনটি চিরহরিত্ বনের বৃক্ষ -
i.চাপালিশ ii.ময়না iii.গরান
নিচের কোনটি সঠিক
(ক) i, (খ) ii , (গ) i, iii (ঘ)i,ii,iii
১৫।দুই বা ততোধিক নদীর মিলন স্থলকে কী বলে ?
(ক) নদীগর্ভ (খ) নদী সঙ্গম
(গ) নদী উপত্যকা (ঘ) নদী অববাহিকা
১৬। গ্যাল্যাক্সির ক্ষুদ্রতম অংশকে কী বলে ?
(ক) উল্কা (খ) ছায়াপথ
(গ) ধুমকেতু (ঘ) উপগ্রহ
১৭। এডিনবরা কোন ধরনের নগর ?
(ক) সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর
(খ) শিল্প ভিত্তিক (গ) বাণিজ্যভিত্তিক
(ঘ) প্রশাসনিক
১৮। মাওনালেয়া কোন ধরনের আগ্নেয়গিরি ?
(ক) সুপ্ত (খ) সক্রিয় (গ) মৃত (ঘ) সিনডার কোন
১৯।শিশু স্বর্গ ও আর্ট গ্যালারী কোন নদীর তীরে অবস্থিত ?
(ক) চিত্রা (খ) তিস্তা (গ) ধরলা (ঘ) মাথাভাঙ্গা
শ্রেণিকক্ষে শিক্ষক বলেন , বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর উষ্ণাতা বৃদ্ধি পাচ্ছে ফলে একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিশ্বের মোট জনসমষ্টির প্রায় ২০ শতাংশ অধিবাসীর সরাসরি ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে ।
উপরেরে উদ্দীপকটি পড়ে ২০-২২ নং প্রশ্নের উত্তর দাও ।
২০। উক্ত বিপর্যয়ের জন্য দায়ী কোন গ্যাস?
(ক) কার্বন-ডাই অক্সাইড
(খ) সালফার-ডাই অক্সাইড
(গ) গ্রীনহাউস
(ঘ) অক্সিজেন গ্যাস
২১। উক্তসুবিধাভোগী দেশ হবে ু
i.কানাডা ii.নরওয়ে iii.সুইডেন
নিচের কোনটি সঠিক
(ক) i, (খ) ii , (গ) i, iii (ঘ)i,ii,iii
২২। রৈখিক বসতি কোথায় দেখতে পাওয়া যায় ?
(ক) বাস স্টেশনে (খ) পাহাড়ে
(গ) নদীর ধারে (ঘ) পুকুর পাড়ে
২৩। প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর কল্পিত ১৮০0 দ্রাঘিমা রেখাকে কী বলে ?
(ক) অক্ষরেখা (খ) দ্রাঘিমারেখা (গ)আন্তর্জাতিক তারিখ রেখা (ঘ) নিরক্ষরেখা
২৪। ৯০0 দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত ?
(ক) ৬ ঘণ্টা (খ) ১২ ঘণ্টা
(গ) ১৫ ঘণ্টা (ঘ) ১৬ ঘণ্টা
