টে ক শ ট

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:৫৫

সংগীতপ্রেমীদের কাছে ভালো একটি হেডফোনের বিকল্প আর কিছুই নেই। আধুনিক প্রযুক্তির এই যুগে অবশ্য ভালো হেডফোনের অভাবও নেই। বিশেষ করে হেডফোন নির্মাতা শীর্ষ প্রতিষ্ঠানগুলো বলা যায় অনেক ক্ষেত্রেই উত্কর্ষের চূড়ান্ত রূপটিই দেখিয়েছেন। মানের বিবেচনা ছাড়াও হেডফোনের ডিজাইনও এখন আদৃত সকলের নিকট। ‘হ্যালো কিটি’র ভক্ত যারা রয়েছেন, তাদের জন্য এবারে বিটস তেমনই বৈচিত্র্যময় ডিজাইন নিয়ে তৈরি করেছে হ্যালো কিটি হেডফোন। হ্যালো কিটির ৪০ বছর পূর্তিতে এমন উপহার নিয়ে হাজির হয়েছে বিটস। বিটসের হেডফোনের কনফিগারেশন বা মান নিয়ে প্রশ্ন নেই কারোরই। তাই এর বৈচিত্র্যময় ডিজাইন সেই মানের সাথে বাড়তি হিসেবেই বিবেচিত হবে