জমে উঠেছে শিক্ষক রাজনীতি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:২২

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন

আরফিন শরিয়ত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ডুটা) কার্যকরী পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে আওয়ামীপন্থি শিক্ষকদের নীল দল ও বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা দলের রাজনৈতিক কার্যক্রম। আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচনের ভোট গ্রহণ হবে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সাদা দল ও নীল দল। গতবারের মতো এবারও থাকছে না বামপন্থি শিক্ষকদের গোলাপি দল।

এবার নীল দলের সভাপতি প্রার্থী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া। অন্য প্রার্থীরা হলেন—সহসভাপতি পদে অধ্যাপক ড. সাদেকা হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, ড. মুহাম্মাদ আব্দুল মঈন। এছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন—ড. কে এম সাইফুল ইসলাম খান, ড. জাকিয়া পারভীন, ড. জিনাত হুদা, অধ্যাপক নিসার হোসেন, মমতাজ উদ্দিন আহমেদ, ড. মো. আফতাব আলী শেখ, ড. মো. আমজাদ আলী, ড. মো. জিয়াউর রহমান, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং ড. সৌমিত্র শেখর দে।

সাদা দল থেকে সভাপতি প্রার্থী হয়েছেন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান। এছাড়া সহসভাপতি পদে অধ্যাপক ড. মো. লুত্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ আল আমিন। ১০টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ড. এস এম মোস্তফা আল মামুন, ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ড. মো. ছিদ্দিকুর রহমান খান, মোহাম্মদ মামুন চৌধুরী, ড. মো. আবদুল করিম, ড. মো. আসলাম হোসেন, ড. মো. সিরাজুল ইসলাম, ড. রাশীদ মাহমুদ এবং সৈয়দ তানভীর রহমান।