আজ সিরিজ জয়ের লড়াই
স্পোর্টস ডেস্ক
প্রত্যাশার চেয়ে বেশিই উত্তেজনা ছড়াচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াই। সেই উত্তেজনা থাকবে আজো। কটকে আজ তৃতীয় ওয়ানডে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে যারা জিতবে তারাই হবে সিরিজের চ্যাম্পিয়ন।
অনন্য এক নজিরের সামনে ভারতীয় দল। আজ সিরিজ জিততে পারলেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা ১০টি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জেতার রেকর্ড গড়বে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচে ওয়ানডে অভিষেক হতে পারে পেসার নবদ্বীপ সাইনির।
দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন দীপক চাহার তার পরিবর্তে নভদীপ সাইনি দলে যোগ দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কটকে প্রথম একাদশে খেলার সুযোগ পেলে ওডিআই অভিষেক করতে পারেন নবদীপ।
এর আগে চলতি বছরে ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক অভিষেক হয় সাইনির। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নভদীপের সংগ্রহ ছয় উইকেট।
