বাপ কা বেটা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:২৬

সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত কর্নাটকের হয়ে অনুর্ধ্ব ১৪ আঞ্চলিক ক্রিকেটে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিনি ২৫০ বল খেলে ২০১ রান করেন ধারওয়াদ অঞ্চলের বিরুদ্ধে। তার ইনিংসে ছিল ২২টি বাউন্ডারির মার। সমিত হলেন কিংবদন্তি ব্যাটসম্যান দ্রাবিড়ের বড়ো ছেলে। তিনি এই ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৯৪ রান করেন। এছাড়াও ২৬ রান দিয়ে নেন তিন উইকেট। দুদলের এ খেলাটি শেষ পর্যন্ত ড্র হয়। ডান হাতি এই ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে স্কুল ক্রিকেটে বেশ নাম কামিয়েছেন। দেশের হয়ে ১৬৪ টেস্ট খেলে ১৩২৮৮ রান করা  সমিতের বাবা দ্রাবিড় বর্তমানে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান।