জরুরী পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: বাকাশিবো অধিভুক্ত বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট (কোড-৫৫১২৫), সদর, জামালপুর-এর অধ্যক্ষ পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান)/ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/সমমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক বা তদূর্ধ্ব পদে ১২ বত্সরের শিক্ষকতা/ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী আবশ্যক। বেতন:সর্বশেষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো অনুযায়ী। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও আবেদন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট, আইবিএ ভবন, পশ্চিম নয়াপাড়া, কলেজ রোড, জামালপুর পৌঁছাতে হবে। ০১৭৭৫৯৭৯২৯৩। সিকে-৩৪২০
