মরহুম সোনা মিয়া সাহেবের রুহের মাগফিরাত কামনায় ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে কুমিল্লায়। আগামীকাল সোমবার বিকাল ৩ ঘটিকা থেকে জেলার বি-পাড়া থানায়, নন্দীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান থাকবেন মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, বি-পাড়া, কুমিল্লা। প্রধান বক্তা থাকবেন মোল্লা আবদুর রউফ সালেহী, সাহেবাবাদ ফাজিল মাদ্রাসা, বি-পাড়া, কুমিল্লা। মরহুম সোনা মিয়ার ছোটো ভাই হাজী মো. চাঁন মিয়ার (আবু) সভাপতিত্বে মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন মাওলানা হানিফ সরকার, ইমাম, নন্দীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা আব্দুল বারেক, সাবেক ইমাম, নন্দীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন হাজী মো. জসিম উদ্দিন, চেয়ারম্যান, বি-পাড়া সদর ইউনিয়ন, হাজী আবদুর রশিদ, সভাপতি, নন্দীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মো. আবুল হাসেম দারোগা, সমাজ সেবক, হাজী মো. ফিরোজ মিয়া, সমাজ সেবক, আলী আহাম্মেদ মেম্বার। মাহফিলে সবাইকে যোগ দিতে অনুরোধ করা হয়েছে।— প্রেস বিজ্ঞপ্তি
