বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম ড. নাজমুল হকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হজরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। পরে ১১ ডিসেম্বর বাদ জোহর সিলেট হজরত শাহজালাল (র.) মাজারের দরগাহ প্রাঙ্গণে তার জানাজা শেষে মাজারের কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, চার পুত্র রেখে গেছেন। তার পৈতৃক নিবাস সিলেটের বালাগঞ্জ থানায়।
