শোক সংবাদ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:৩৯

সাবেক কোচ নেছার আহমেদ

জাতীয় বক্সিং দলের সাবেক কোচ, বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়া প্রশিক্ষক নীলফামারীর সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নেছার আহমেদ (৭৫) আর নেই। তিনি ২১ ডিসেম্বর শনিবার সৈয়দপুর শহরের নয়াটোলা মহল্লায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে, তিন ছেলে রেখে গেছেন। মরহুমের জানাজা বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।