স্টাফ রিপোর্টার, রাজশাহী
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) নাজমা পারভীন রাজশাহী সফর করেছেন। তিন দিনের এই সফরের প্রথম দিন গত ১৮ ডিসেম্বর তিনি রাজশাহী বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টার পরিদর্শন করেছেন। পরদিন ১৯ ডিসেম্বর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নার্সদের সেবামূলক কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে তিনি হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের সঙ্গে নার্সিং সেবার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় রামেক নার্সিং সুপারিনটেনডেন্ট সুলতা বিশ্বাস, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট সুফিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে তিনি রামেক গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহেলা জেসমিন শিল্পীর সঙ্গেও আলোচনা করেন। ঐ সময় নার্সিং অধিদপ্তরের উপপরিচালককে (প্রশাসন) জানানো হয়, রামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. নাহিদ উজজামান ‘নাইটিংগেল চ্যালেঞ্জ ২০২০’ পদক্ষেপ গ্রহণ করেছেন। ফলে ২০২০ সালে ৫৫০ জন নার্সিং কর্মকর্তাকে ৯টি বিষয়ে ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও ট্রেনিং শেষে রোগীদের সেবার মান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
