সুন্দরগঞ্জে অটোবাইক চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

সুন্দরগঞ্জ (্গাইবান্ধা) সংবাদদাতা

সুন্দরগঞ্জে শনিবার বিকালে অটোবাইক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম লাবিব (৫)। অটোবাইকটি আটক করেছে এলাকাবাসী।

ঘটনার সময় উপজেলার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গ গ্রামের ভেগির মোড়ে মুদি দোকানে লাবিব বিস্কুট কেনার জন্য যায়। এ সময় একটি ভটভটির ধাক্কায় রাস্তায় পড়ে গেলে ভটভটির পেছনে থাকা একটি অটোবাইকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।