জামালপুর প্রতিনিধি
জামালপুরে সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ করেছেন জেলার সাংবাদিকরা। সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে শনিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক নূরুল হক জঙ্গী, দৈনিক সংবাদের সাংবাদিক সুশান্ত কুমার দেব কানু, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, বাংলার চিঠির সম্পাদক জাহাঙ্গীর সেলিম, চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৮ মে দুপুরে কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজুকে বেধড়ক পিটুনি দিয়ে আহত করা হয়। ঐ মারধরের ঘটনায় মামলায় সাক্ষী ছিলেন সাংবাদিক শেলু আকন্দ। এর জের ধরে গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় দেওয়ানপাড়া সাবেক এসডিও বাংলোর পেছনে বাইপাস সড়কে শেলু আকন্দকে দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে গুঁড়িয়ে দেয়।
