যশোর অফিস
যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শনিবার প্রতিপক্ষের শাবলের আঘাতে আবদুর রহমান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শহরের বারান্দি মোল্লাপাড়া আমতলা এলাকায় সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান মোল্লাপাড়া আমতলা টাওয়ার মোড়ের হাবিবুর রহমানের ছেলে। তিনি ফেরি করে কসমেটিকস সামগ্রী বিক্রি করতেন।
কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পারছি। এই ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
