মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জে তিন বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামির মোসা. সাহিদা বেগমকে (৩৮) শুক্রবার বিকেলে দক্ষিণ মীর্জাগঞ্জ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে নেওয়া হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মীর্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাহিদা মীর্জাগঞ্জ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআর ৪১/১৩ নম্বর মোকদ্দমার দণ্ডাদেশপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন যাবত্ পলাতক ছিলেন। সাহিদা উপজেলার দক্ষিণ মীর্জাগঞ্জ গ্রামের মো. সুলতান মাঝির স্ত্রী।
