তানোরে আসামিসহ গ্রেফতার চার

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

তানোর (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর তানোরে শনিবার পলাতক আসামিসহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দুপুরে গ্রেফতারকৃতদের থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো— পলাতক আসামি উপজেলার চাঁন্দুড়িয়া গ্রামের রুস্তম আলীর ছেলে মিনারুল ইসলাম, ছাঐড় গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে দুলাল মন্ডল, সাতপুকুরিয়া গ্রামের সুফিয়ানের স্ত্রী তাছিনুর বেগম ও মাদকসেবী উপজেলার প্রকাশনগর গ্রামের আব্দুল হকের ছেলে আশরাফুল ইসলাম। তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর কথা নিশ্চিত করেছেন।