ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের দক্ষিণখন্ডা গ্রাম থেকে শুক্রবার রাতে ৬০ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো: নওগাঁর চক তাতারু গ্রামের বাবুর আলীর ছেলে বাদশা (২৪), একই এলাকার আব্বাস আলীর ছেলে সম্রাট (২৫) এবং রফিকুল আলমের ছেলে ওয়াজেদ আলী (২৩)।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদার জানান, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
