সুরমা থেকে ড্রেজার জব্দ সাত জনের কারাদণ্ড

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

অবৈধভাবে বালু উত্তোলন

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে সুরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার জব্দসহ ৭ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর উত্তর পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ধর্মপাশা উপজেলার জালাল উদ্দিন (৪০), জামালগঞ্জের এরশাদ মিয়া (১৮), জিয়াউর রহমান (৩৮), শাহব উদ্দিন (৩৭), আইয়ুব আলী (২০) ও সহোদর সামাদ মিয়া (২৬) ও খুজাতপুর গ্রামের পাভেলুর রহমানকে (২২) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ড্রেজারটি জব্দ করে ছাতক থানা হেফাজতে রাখা হয়েছে।