চন্দনাইশে পুড়ে গেছে তিন বসতঘর

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও গোয়ালঘরের একটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। শুক্রবার উপজেলার সুচিয়া বড়ুয়া পাড়ায় রাতে শিবু বড়ুয়ার গোয়ালঘরে আগুন লেগে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এ সময় গোয়ালঘরে রাখা গাভি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অপরদিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ মিয়াজি বাড়ির আবু তাহের, আবুল বশর ও আবুল কাশেমের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঐ সময় বসতঘরে সংরক্ষিত মূল্যবান কাগজপত্র, বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৬ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন। পৌর কাউন্সিলর হেলালউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।