চট্টগ্রাম অফিস
নগরীর স্টেশন রোড এলাকা থেকে শনিবার ৬২টি চোরাই মোবাইলসহ মো. আরমান (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আরমানের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পাহাড়িকা গুচ্ছগ্রামের নূরুল ইসলামের ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা ও চট্টগ্রামে মোবাইল চুরি ও ছিনতাইয়ে সক্রিয় চক্রের সঙ্গে আরমানের যোগাযোগ রয়েছে। আরমান মোবাইল ফোন সংগ্রহ করে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন দোকানে বিক্রি করে। ঢাকা থেকে ফোন এনে চট্টগ্রামে বিক্রি করার সময় হাতেনাতে তাকে আটক করা হয়েছে।
