বিএনপি-জামায়াত ভুল স্বীকার না করা পর্যন্ত চক্রান্ত চলবে :ইনু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০০:১৪

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, জাতিকে আরেক ধাপ এগিয়ে নিতে দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধ্বংস করে সব স্তরে সুশাসন প্রতিষ্ঠা ও বিএনপি-জামায়াত বিতাড়িত করে রাজনীতির মাঠে শান্তিসহ ৯টি পদক্ষেপ নেওয়া উচিত। ১৯৭১ সালে রাজাকারদের আত্মসমর্পণে বাধ্য করা হয়, এখন বিএনপি-জামায়াত-রাজাকারদের জাতির পিতা ও চার নীতি মানতে বাধ্য করা এবং ভুল স্বীকার করে আত্মসমর্পণে বাধ্য করতে হবে। যতদিন বিএনপি-জামায়াত-রাজাকার জাতির পিতা ও চার নীতি মানবে না, ভুল স্বীকার করবে না, ততদিন রাজনীতির মাঠে চক্রান্ত, ষড়যন্ত্র ও অশান্তি চলতে থাকবে।

গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে উপজেলা জাসদ ছাত্রলীগের সম্মেলন ও বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।