রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুখি পাইপলাইন বসানোর কাজ শেষ করতে যে প্রতিষ্ঠান সহায়তা করবে তার ওপরই নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসে পাস হওয়া এমন একটি বিলে শুক্রবার স্বাক্ষর করে বিলটিকে আইনে পরিণত করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই নিষেধাজ্ঞায় নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন নির্মাণে রত কোম্পানিগুলোকে টার্গেট করা হয়েছে। সাগরের নীচ দিয়ে যাওয়া এই পাইপলাইনের মধ্যমে জার্মানিতে রাশিয়ার গ্যাস রপ্তানি বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে। এই প্রকল্পটিকে ইউরোপের জন্য একটি নিরাপত্তা ঝুঁকি বলে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। এদিকে, রাশিয়া ও ইইউ এ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। —বিবিসি
