চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়াবে জাপা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৮:১৯

আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠেয় চট্টগ্রাম- আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)

 

রবিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্টির নীতি-নির্ধারকদের পরামর্শক্রমে পার্টি চেয়ারম্যান জিএম কাদের দলের মনোনীত প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে নির্দেশ দিয়েছেন

আরো পড়ুন : নতুন প্রজন্মকে সৃজনশীল হিসাবে গড়ে তুলতে হবে

পার্টি মনে করে, এই মুহূর্তে উপনির্বাচনে অংশগ্রহণের চেয়ে সংগঠনকে শক্তিশালী করার দিকে প্রত্যেক নেতাকে বেশি দায়িত্বশীল হতে হবে

 

ইত্তেফাক/ইউবি