সম্প্রতি প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতিভিত্তিক ২০১৯ সালের বিশ্বের সেরা ৫০টি উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে ফাস্ট কোম্পানি ডটকম। এখান থেকে সেরা আরও ১০টি কোম্পানির তালিকা আজকে পাঠকদের উদ্দেশে প্রকাশ করা হলো। এই উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানলে হয়তো আপনিও অনুপ্রাণিত হতে পারেন ঐ ব্যবসাগুলোর প্রতি। ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রকাশিত হলো দ্বিতীয় পর্ব—
সপিফাই
সপিফাই মূলত অনলাইনে বণিকদের সঙ্গে বাণিজ্য করছে। প্রতিষ্ঠানটি ৬ লাখেরও বেশি বণিকের সঙ্গে বাণিজ্য করে। প্রতিষ্ঠানটি ফার্নিচারের মতো বড়ো বড়ো পণ্যের চ্যাটভিত্তিক বাণিজ্য ও এআর টুলস ব্যবহার করেছে। এরাই প্রথমে এক ক্লিকে অর্ডার প্রবর্তন করেছিল।
অ্যাঙ্করফ্রি
অ্যাঙ্করফ্রির অন্যতম পণ্য হলো ভিপিএন সিল্ড। এনক্রিপ্ট ব্যবহারকারীদের জন্য সফটওয়্যারটি হলো অনলাইন কার্যত্রম নিয়ন্ত্রণে রাখার। ২০১৮ সালে এটি ১০০ মিলিয়নবার ডাউনলোড হয়েছে যা ২০১৭ সালে ছিল ৭০ মিলিয়ন। বিশ্বজুড়ে সুরক্ষা দেওয়া ও সেন্সরশিপের হাত থেকে রক্ষা পেতে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জন্য রেখেছে অনেকগুলো স্পাইক।
পিলোটন
প্রতিষ্ঠানটি সাত বছর পর তাদের লাইভস্ট্রিমিং সাইকেলিং শপ খুলেছে। প্ল্যাটফর্মটির মাধ্যমে সাবসক্রাইব করে লাইভ স্ট্রিমিং সাইকেলিং ক্লাস উপযোগ করা সম্ভাব হয়। প্রতিষ্ঠানটি এক বছরে ৭০০ মিলিয়ন ডলারের ফিটনেস পাওয়ার হাউজে পরিণত হয়েছে। দৌড়বিদ, সাইকেলপ্রেমী ও বিভিন্ন রোগীদের জন্য কয়েকশ ঘণ্টার ভিডিও তৈরি করেছে।
আলিবাবা গ্রুপ
শীর্ষ ৫০টি উদ্ভাবনী কোম্পানির তালিকায় রয়েছে আলিবাবার নামও। চীনা টেক জায়ান্ট আলিবাবা নিউ রিটেই হিসেবে ইতিমধ্যে খেতাব অর্জন করেছে। প্রতিষ্ঠানটির রয়েছে ডিজিটাল ও ফিজিক্যাল অভিজ্ঞতা। গ্রাহকরা এখন আর অফলাইন বা অনলাইন নিয়ে তেমন ভাবেন না।
ট্রুপিক
২০১৭ সালের এপ্রিলের প্রথম দিকে এক সকালের কথা। সিরিয়ার উত্তারঞ্চলের একটি বেসামরিক নাগরিকের খাটির একটি ভিডিও প্রকাশিত হয়েছেল। ভিডিওটিতে ক্ষতিকর গ্যাসের কারণে অনেককে আক্রান্ত হতে দেখা গিয়েছে। একদশক ধরে চলতে থাকা যুদ্ধের মধ্যে এটিই ছিল সবচেয়ে খারপ রাসায়নিক আক্রমণ। তবুও জাতিসংঘের হস্তক্ষেপ থেকে বঞ্চিত হয়েছিল সাধারণ জনগণ। ট্রুপিকের এটি ছিল একটি আলোচিত কাজ।
অ্যাপেল
২০১৮ সালে অ্যাপলের কোনো উল্লেখযোগ্য ফোন বা ট্যাবলেট ছিল না। তবে এ১২ বায়োনিক নামের একটি চিপ ছিল। ৭ ন্যানোমিটারের এটিই ছিল অ্যাপলের প্রথম প্রসেসর। এ১২ প্রসেসরে নাটকীয়ভাবে ৬.৯ বিলিয়ন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে দ্রুতগতির জন্য।
উইনিটি টেকনোলজিস
ভিডিও গেম ডেভেলপারস প্রতিষ্ঠান ইউনিটি টেকনোলজিসের সফটওয়্যার ডেভেলপারদের খুব প্রিয়। থ্রিডি অ্যানিমেশন তৈরিতে এগুলো খুব কাজে আসে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি তাদের থ্রিডি ডেভেলপমেন্ট টুলস আর্কিটেক, সিনেমা এবং গাড়ি শিল্পসহ বেশ কয়েটি ইন্ডাস্ট্রিতে ব্যবহার শুরু হয়েছে।
ডমিনোস
গত বছর ডমিনোর বিক্রি মার্কিন বাজারে বৃদ্ধি পেয়েছে ৬০ শতাংশ। সবগুলোই ডিজিটাল অর্ডারের মাধ্যমে হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ার বৃদ্ধি পেয়েছে ২২ শতাংশ। দেশটির সর্বত্র তাদের পণ্য ডেলিভারিই ছিল তাদের অন্যতম চ্যালেঞ্জ।
পেইড
মোবাইল অ্যাপসের মাধ্যমে এখন মানুষ অর্থ লেনদেন করতে পারে। অর্থ সাশ্রয় করে অর্থ লেনদেনের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফরম হলো পেইড। ডিজিটাল লেনদেনে নতুন মাত্রা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
ইউনিভার্সল মিউজিক গ্রুপ
২০১৮ সালের প্রিয় অভিজ্ঞতাটি ইউনিভার্সল মিউজিক গ্রুপ থেকে পেতে পারেন। অ্যাপল মিউজিকে সর্বসেরা অ্যালবাম ছিল ড্রাকসের অ্যালবাম। আরিয়ানা গ্র্যান্ড ছিল স্পোটিফাইয়ের শীর্ষ তালিকায়। সংগীত শিল্পের ডিজিটাল রূপান্তরে ইউনিভার্সল মিউজিক গ্রুপ আধুনিকতার চিহ্ন রেখেছে।
