ফটো ক্যাপশন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২০:৫৯

আন্তর্জাতিক অভিবাসী মেলাতে দৃষ্টিনন্দন ও শৈল্পিক ডিজাইনের স্টল তৈরি করায় সেরা স্টল ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করে রূপালী ব্যাংক লিমিটেড। পুরস্কার হাতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক অরুণ কান্তি পাল, মহাব্যবস্থাপক মো. আবুল খায়ের, উপমহাব্যবস্থাপক মো. আহসান উল্লাহ, মো. ফয়েজ আলম ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন

০০০

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা শনিবার গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কোম্পানির পরিচালক ও কে চৌধুরী। সভায় ৩০ জুন ২০১৯ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন পরিচালক ইকবাল আহমেদ, এ বি সিদ্দিকুর রহমান, ড. আবদুর রহমান খান এবং শাহ মঞ্জুরুল হক, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আলী নেওয়াজ, প্রধান অর্থ কর্মকর্তা এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদ উল্ল্যাহ এবং কোম্পানি সচিব

০০০

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৪৩তম বার্ষিক সাধারণ সভা শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনসহ বোর্ড সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০% স্টক লভ্যাংশ অনুমোদন হয়

০০০

রেনাটা লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি করপোরেট প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. সারওয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় ১০০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ারের লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির, পরিচালক জাহিদা ফিজ্জা কবির, সাজেদা ফারিছা কবির, এ হাসানাত খান, তানিয়া তাজিন করিম, কোম্পানি সচিব মো. জোবায়ের আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা