ইত্তেফাক রিপোর্ট
ফের নিম্নমুখী প্রবণতায় গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হলো। বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ৩৮ পয়েন্ট বাড়লেও গতকাল রবিবার কমে গেছে ২৫ পয়েন্টের বেশি। সেইসঙ্গে কমেছে বেশির ভাগ শেয়ারের দর। এক কার্যদিবসের ব্যবধানে লেনদেনও কমেছে। গতকাল ডিএসইতে মোট ৩৫৩টি কোম্পানির ১০ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৩৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ২৭১ কোটি ৬ লাখ ২২ হাজার টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৭৬ কোটি ৪৩ লাখ টাকার। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫ দশমিক ৮৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩০ দশমিক ৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১১ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৫০১ দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহসূচক ১০ দশমিক ২৮ পয়েন্ট কমে ৯৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—খুলনা পাওয়ার, রিং শাইন, প্যারামাউন্ট টেক্সটাইল, বীকন ফার্মা, কাশেম ইন্ডা., কর্ণফুলী ইনসিওরেন্স, জেনেক্স ইনফোসিস, স্ট্যান্ডার্ড সিরামিকস, গোল্ডেন হারভেস্ট ও জাহিন স্পিনিং।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—এএফসি অ্যাগ্রো, রিং শাইন, দেশ গার্মেন্ট, আলহাজ টেক্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং, জাহিন স্পিনিং, বিডি অটোকারস, আজিজ পাইপস, এটলাস বাংলা ও এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৮৪ পয়েন্টে। সিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১০ কোটি ৭ লাখ টাকার শেয়ার।
