বিজয় দিবসে হামদর্দের আলোচনা সভা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:০০

বিজয় দিবস উপলক্ষ্যে হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াক্ফ) উদ্যোগে গত বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারের ইউছুফ হারুন ভুঁইয়া মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে সব শহিদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। 

হামদর্দের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউসুফ হারুন ভুঁঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক খাদ্য মন্ত্রী ও ঢাকা-২ আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম, হামদর্দের চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি কাজী গোলাম রহমান, ভাইস চেয়ারম্যান ডা. এ কে আজাদ খান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু তাহের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, পরিচালক মো. আনিসুল হক, অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, লে. কর্নেল মাহবুব আলম চৌধুরী, মেজর (অব.) ইকবাল মাহমুদ চৌধুরী, ডা. হাকীম নার্গিস মারজান। অনুষ্ঠানে হামর্দদের সব কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়েল ছাত্ররা উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি