পরিশ্রমের সঙ্গে ভাগ্যটাও লাগে:পরিনীতি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:০২

 বিনোদন ডেস্ক

 

ক্যারিয়ারের বয়স অনেকদিন হয়ে গেলেও এখন পর্যন্ত বলিউডে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি পরিনীতি চোপড়া। বোন প্রিয়াঙ্কার জন্য কিছু জায়গায় বাড়তি কদর পেলেও নিজের প্রভাব তেমন নেই তার। এখন পর্যন্ত সিনেমার সংখ্যাও যেমন খুব বেশি নয় তেমনি বক্স অফিসে হিট সিনেমার সংখ্যাও কম। এ বছর ৩টি সিনেমা মুক্তি পেলেও পরিনীতির প্রশংসা তেমন সামনে আসেনি। এই পর্যায়ে এসে নিজের ক্যারিয়ার প্রসঙ্গে পরিনীতি বলেন, ‘আমার কাজের জায়গায় আমি সবসময় শতভাগ ঠিক থাকার চেষ্টা করি। নিজের কাজ নিয়ে আমি সন্তুষ্ট। বক্স অফিসে হিট বা তুমুল আলোচনার চেয়ে আমার কাজে আমি কতটা খুশি থাকছি সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ। আর জনপ্রিয়তা একটি অদ্ভুত বিষয়। এখানে পরিশ্রমের সঙ্গে ভাগ্যটাও লাগে।’

সম্প্রতি পরিনীতিকে নিয়ে নতুন খবর সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মাশুল গুনতে হয়েছে তাকে। ‘হরিয়ানায় বেটি বাঁচাও, বেটি পড়াও’ ক্যাম্পেইনের মুখ্য ছিলেন পরিনীতি। তবে নাগরিকত্ব আইনের বিরোধীতা করায় তাকে এই ক্যাম্পেইন থেকে বাদ দেওয়া হয়েছে।

সরকারি ক্যাম্পেইন থেকে বাদ দেওয়া নিয়ে মুখ খোলেননি পরিনীতি। তবে শুধু পরিনীতিই নয়, সিএএ-র বিরোধীতা করায় খেসারত দিতে হয়েছে অভিনেতা সুশান্ত সিংকেও। প্রতিবাদের পরই সাবধান ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরিনীতিকে। তবে এরইমধ্যে ভারতের সবচেয়ে আলোচিত এই আইনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী।