তুর্কি ধারাবাহিক ‘ফাতমাগুল’

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:০২

 

দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘ফাতমাগুল’।

জেলে থাকা মুস্তফা ফাতমাগুলের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার জন্য কয়েদিদের সাহায্য চাইলে সবাই ওকে ফিরিয়ে দেয়। কাহিনির এ পর্যায়ে মুস্তফার শেষ এক চিঠি ফাতমাগুলের হাতে পড়ে এবং চিঠি পড়ে জানতে পারে যে, মুকাদ্দেস মুস্তফাকে একটা চিঠি পাঠিয়েছিল। তখন বাড়িতে সবার প্রশ্নের সম্মুখীন হয় মুকাদ্দেস। মুকাদ্দেস কী পারবে নিজেকে সঠিক প্রমাণ করতে? ঘটনাক্রমে মুস্তফা ফাতমাগুলকে টেলিফোন করতে সক্ষম হয়, আর ফাতমাগুলকে বলে কেরিমকে বিয়ে না করার জন্য। ফাতমাগুল ক্ষিপ্ত হয়ে মুস্তফাকে আর কখনো ফোন করতে নিষেধ করে। এদিকে ফাতমাগুল আর কেরিম তাদের বিয়ে নিয়ে খুবই আনন্দের মধ্যে থাকে। কেনাকাটা, বাড়ি ঠিকঠাক করা সবই নিজেরা করতে থাকে। অন্যদিকে মুস্তফা জেলে বসেই এক খুনিকে ভাড়া করে কেরিমকে খুন করার জন্য। মুস্তফা কী পারবে ওর এই উদ্দেশ্যে সফল হতে? ফাতমাগুল ধারাবাহিকে কণ্ঠাভিনয় করেছেন নাহিদা আখতার ইমু, মরু ভাস্কর, শোভন দাস, জয়শ্রী মজুমদার লতা, মেরিনা মিতু, আহসানুল ইসলাম, সাঈদ সুমন, শাহরিয়ার রানা, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, তানিয়া পাটোয়ারি, রুবাইয়া মতিন গীতি ও ইশরাক তুর্য।