নওগাঁ পলিটেকনিকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:১৩

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ পলিটকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ল্যাব বিস্ফোরণের ঘটনায় রবিবার তোহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী মারা গেছে। সে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিল। নিহত তোহিদুল কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের আতাব আলী চৌধুরীর ছেলে। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের বাবা আতাব আলী চৌধুরী জানান, দুপুর দুটায় তার নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে। প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর ঐ প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাব বিস্ফোরণে সাত শিক্ষার্থী দগ্ধ হয়।