মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জে গত শনিবার বিকালে ৪০ গ্রাম গাঁজাসহ মো. রমজান মৃধা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে কাঁঠালতলী তদন্ত কেন্দ্রের পুলিশ। মাদক সেবন ও বহনের দায়ে উপজেলার কিসমত রামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রমজান উপজেলার রামপুর গ্রামের মো. মোস্তফা মৃধার ছেলে।
মীর্জাগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর রবিবার উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে।
