ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যীশুখ্রিষ্টের জন্মদিন (বড়োদিন) ও শীতকালীন অবকাশ উপলক্ষ্যে আজ সোমবার থেকে ১২ দিনের ছুটি শুরু হচ্ছে। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, শীতকালীন ছুটি ও বড়োদিন উপলক্ষে ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ এবং ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে যথারীতি কার্যক্রম চলবে।
