ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের অলহরি খারহর গ্রামে রবিবার সকালে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চার ঘর। অগ্নিকাণ্ডে জুলেখা খাতুন, মফিজ উদ্দিন, রফিকুল ইসলাম ও নুরুজ্জামান ফরাজীর বসত ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার। ত্রিশাল থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
