মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদনে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। রাতে আলমশ্রী গ্রামে মাদক সেবনরত অবস্থায় নায়েকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার হিরা, হাইয়ুল, নয়নকে আটক করে। অপরদিকে গোবিন্দশ্রী গ্রামের নিজ বসতবাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ছদ্দু মিয়া, ছেলে জামাল ও স্ত্রী নূরজাহান আক্তারকে আটক করা হয়। রবিবার আটককৃতদের নেত্রকোনা কোর্টহাজতে পাঠানো হয়েছে। কর্তব্যরত এসআই মোশাররফ হোসেন জানান, তিন মাদক সেবনকারীর বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক মামলা হয়েছে। তাদেরসহ ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে আটক করে রবিবার নেত্রকোনা জেলাহাজতে পাঠানো হয়েছে।
