পাখি শিকারের দায়ে দুই জনের কারাদণ্ড

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:১৭

নাটোর প্রতিনিধি

নাটোর সদরের একডালা এলাকায় গতকাল রোববার দুপুরে নাহিদ ও বক্কর নামে দুই পাখি শিকারিকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, নাটোর সদরের একডালা এলাকা থেকে পাখি শিকার করার সময় শিকারি নাহিদ ও বক্করকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।