ফেনী গার্লস ক্যাডেট কলেজে খাদিজা হাউজ চ্যাম্পিয়ন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:২১

ফেনী গার্লস ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খাদিজা হাউজ চ্যাম্পিয়ন ও আয়েশা হাউজ রানারআপ হয়েছে। তবে ২০১৯ সালে অনুষ্ঠিত শিক্ষা, সহশিক্ষা এবং ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে সার্বিক বিচারে আয়েশা হাউজ চ্যাম্পিয়ন ও খাদিজা হাউজ রানারআপ হয়।

বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম গত শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআর।