জুনিয়র ব্যাডমিন্টনে সব পদক বিদেশিদের

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:২২

স্পোর্টস রিপোর্টার

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র আন্তর্জাতিক সিরিজের কোয়ার্টার ফাইনাল হতে বাংলাদেশের শাটলাররা বিদায় হয়ে যায়। নিজেদের দেশে এখন নিজেরাই দর্শক। সিনিয়রদের বেলায়ও একই হয়েছিল। বাংলাদেশের শাটলাররা কিছুই করতে পারেনি। জুনিয়রদের নিয়ে যতটুকু আশা ছিল তা-ও হলো না। একে একে ফাইনাল ম্যাচগুলোতেও বিদেশি শাটলারদের আধিপত্য।

গতকাল শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচটি ইভেন্টের ফাইনালে ভারত, থাইল্যান্ড এবং মালয়েশিয়া বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ এককের ফাইনালে ভারত মালয়েশিয়াকে হারিয়ে, মহিলা এককের ফাইনালে থাইল্যান্ড ভারতকে হারায়, মহিলা দ্বৈত মালয়েশিয়া নেপালকে হারায়, মিশ্র দ্বৈতে মালয়েশিয়া স্বদেশি শাটলারদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুরুষ দ্বৈত ইভেন্টেও অল ফাইনালে মালয়েশিয়া চ্যাম্পিয়ন হয়।