শংকর ফুটবল একাডেমি কোয়ার্টার ফাইনালে

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:২২

স্পোর্টস রিপোর্টার

ঘাটারচর ক্রীড়া চক্র ও ঢাকার সোনালি অতীত ক্লাবের উদ্যোগে আয়োজিত ৪র্থ  মজিবর স্মৃতি নাইট ফুটবলে ঢাকার রায়েরবাজার শংকর ফুটবল একাডেমি কোয়ার্টার ফাইনালে উঠেছে। গতকাল রাতে মোহাম্মদপুর বছিলা ব্রিজের ওপারে কেরানীগঞ্জ ঘাটারচর মাঠে অনুষ্ঠিত  খেলায় শংকর ফুটবল একাডেমি টাইব্রেকারে ৫-৪ গোলে তালেপুর স্পোর্টিং ক্লাবকে হারায়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ ছিল।