সৈয়দ রোকন উদ্দিন
হিম হিম গুলশান, তেজগাঁও রমনা
এইবার শীত দেখি ঢাকাতেও কম না।
শীতবুড়ি জানতাম, চুপ থাকে ঢাকাতে
ভয় পায়, ধরে যদি সন্ত্রাসী ডাকাতে।
ওরা ওকে বলেছিল ‘ঢাকাটাকে বাদ দে
তার চেয়ে রাজশাহী-রংপুরে হাত দে।
এর পরে চট করে চলে যাবি সিলেটে
ওরা থাক ঠান্ডায় ঘরে ঢুকে খিল এঁটে।’
তাও বুড়ি থুত্থুরি শুনল না হুমকি
ঢাকা নাকি ছাড়বে না শীতবুড়ি চুমকি।
