এলএলবি-তে এমসিকিউ প্রত্যাহার করুন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:৫১

২০১১ সাল থেকে এলএলবি পাস করা শিক্ষার্থীদের জন্য অ্যাডভোকেটশিপ পরীক্ষায় এমসিকিউ চালু করা হয়। কিন্তু সেশনজটের কারণে যথাসময়ে পরীক্ষা হচ্ছে না। এমসিকিউ পরীক্ষা যুক্ত হওয়ার পর মোট তিনটি পরীক্ষা দিতে হয়। এলএলবি একটি পেশাভিত্তিক বিষয়। পরীক্ষায় পাস করে এঁরা সাময়িকভাবে প্রাকটিস করে থাকেন। প্রতি বছর পরীক্ষা হওয়ার কথা থাকলেও দুই-তিন বছর নানাবিধ কারণে পরীক্ষা হচ্ছে না। পরিশেষে, নতুন সংযোজন করা এমসিকিউ পরীক্ষা প্রত্যাহার করে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ সাত্তার

আফড়া বাজার, রাজবাড়ী