সেতু পুনঃনির্মাণের আবেদন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:৫১

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন ও পিরুজালী ইউনিয়ন পরিষদের মধ্যবর্তী অবস্থানে লবণদহ নদী। দুই ইউনিয়নকে সংযোগ করতে পুরাতন বেইলি ব্রিজ রয়েছে। বর্তমানে সেতুটি দুর্দশাগ্রস্ত। এই সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি চলাচল করে, তার মধ্যে কিছু সংখ্যক ভারী যানবাহন। সেতুটি অপ্রশস্ত হওয়ায় একসঙ্গে দুটি গাড়ি পাশাপাশি চলতে অসুবিধা হয়। যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটা অসম্ভব নয়। এ অবস্থায়, সেতু সম্প্রসারণসহ পুনঃনির্মাণের উদ্যোগ নিতে সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আহমাদুল্ল­াহ আল আমিন

গাজীপুর সদর উপজেলা