রোজায় নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে এখন থেকেই পদক্ষেপ নেওয়ার সুপারিশ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২২:০১

ইত্তেফাক রিপোর্ট

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল, ২০১৯ পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদান এবং ২০২০ সালের বাণিজ্য মেলা সম্পর্কেও আলোচনা হয়। কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইউসুফ আবদুল্লাহ হারুন, হাছান ইমাম খান ও সুলতানা নাদিরা অংশ নেন।

 

 

০