ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেয়ারা এলাকা থেকে অজ্ঞাতনামা এক শিশুকন্যার (৯) মৃতদেহ শনিবার উদ্ধার করেছে পুলিশ। ওসি শাহ জামান জানান, এলাকাবাসী শিশুটির লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা রুজু করেছে।
