সীমান্তের অতন্দ্রপ্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবির কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং বিজিবির কর্মকাণ্ডের সঙ্গে জনসাধারণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় বিজিবি দিবস উদ্যাপনের অংশ হিসেবে ২১ ডিসেম্বর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বিজিবি সদর দপ্তর, পিলখানার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদ্রাসা/এতিমখানার আনুমানিক ১ হাজার ৫০০ দুস্থ ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও কম্বল বিতরণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি
