খাদ্য উত্পাদন বাড়ানোর জন্য সেচকে সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০০:২৫

খাদ্য উত্পাদন বাড়ানোর জন্য সেচকে আরো বেশি সহজলভ্য করতে হবে। ২০৩০ সালের মধ্যে ভূ-উপরিস্থ পানির ব্যবহার ৫০ ভাগ উন্নীত করতে হবে। সম্প্রতি বিএডিসির সেচ ভবনস্থ অডিটোরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান এসব কথা বলেন।

বিএডিসির চেয়ারম্যান মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষজ্ঞ আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক ড. সুলতানউদ্দিন আহমেদ, বিএডিসির প্রধান প্রকৌশলী (নির্মাণ) মো. ফেরদৌসুর রহমান।—প্রেস বিজ্ঞপ্তি