প্রধানমন্ত্রীর নির্দেশে ভিপি নুরকে দেখতে গেলেন নানক-নাছিম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০০:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অন্যরা। তারা নুরের চিকিত্সার খোঁজ-খবর নেন।

পরে নুরের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করা হবে জানিয়ে জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এখানে এসেছি। ভিপি নুরের সর্বোচ্চ চিকিত্সা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছি।’ তিনি আরো বলেন, ‘ঢাবিকে যারা অস্থিতিশীল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করা হবে। তারা যেই মঞ্চেরই হোক, তাদের বিচারের আওতায় আনা হবে।’