নিজেদের প্রতিষ্ঠানের সাংবাদিকদের টুইটার ব্যবহারে বিধিনিষেধ দেওয়ার কথা বিবেচনা করছে বিবিসি। পরিকল্পনাটি কার্যকর হলে সংবাদমাধ্যমটি তাদের শীর্ষ প্রতিনিধিদের অনলাইন প্লাটফর্মে ব্রেকিং নিউজ কিংবা তাত্ক্ষণিক বিশ্লেষণ দেয়া বন্ধ করতে বলবে। যুক্তরাজ্যের সামপ্রতিক সাধারণ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীদের করা মন্তব্য নিয়ে সমালোচনার জেরে ব্রিটিশ এ সংবাদমাধ্যমটি এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। বিবিসির রাজনীতি বিষয়ক সম্পাদক লরা কুসেনবার্গ ও উত্তর আমেরিকা বিষয়ক সম্পাদক জন সোপেল সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মন্তব্য নিয়ে সমালোচনার শিকার হন। -দ্য গার্ডিয়ান
