বগুড়ার শেরপুরে সদ্য রোপিত আলু ক্ষেত থেকে আব্দুল মান্নান (৫৮) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল মান্নান কুসুম্বি ইউনিয়নের কেল্লা পোশি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার আব্দুল মান্নান বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বাড়ি না ফিরলে নিহতের স্বজনরা খোঁজাখুজি করার এক পর্যায়ে সোমবার সকাল সাড়ে ১০টায় তার লাশ কেল্লা পোশি গ্রামের সদ্য রোপিত আলু ক্ষেতে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল মান্নানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শেরপুর থানার এসআই আতোয়ার জানান, কে বা কারা তাকে খুন করেছে তা জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, ধারনা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
ইত্তেফাক/এমআরএম
