বাজারে বহুল পরিচিত কম্পিউটার এক্সেসরিজ ব্র্যান্ড এফোরটেক নিয়ে এসেছে নতুন KRS-83 এবং KRS-85 ফাংশনাল মাল্টিমিডিয়া কিবোর্ড। সর্বাধিক বিক্রিত এই কিবোর্ডটির নতুন এ সংস্করণে থাকছে মাল্টিমিডিয়া বাটনের অপশন। এতে করে কিবোর্ড থেকেই সবরকমের মিডিয়া কি কন্ট্রোল যেমন ভলিউম বাড়ানো, কমানো, মিউট করা ইত্যাদি অপশনের কাজ করা যাবে।
কিবোর্ডে আরামদায়ক টাইপিং এক্সপেরিয়েনস দিতে এর ডিজাইন করা হয়েছে এফোরটেকের নিজস্ব পেটেন্ট করা ন্যাচারাল এ শেপের ওপরে ভিত্তি করে। এছাড়া হাইট এডযাস্ট করার সুবিধা আরামদায়ক টাইপিং অভিজ্ঞতার নিশ্চয়তা দেবে। কিবোর্ডটির কিক্যাপে লেজার এনগ্রেভড ক্যারেকটার দেওয়া আছে যাতে কিবোর্ডের কিক্যাপের লেটারগুলো সহজে উঠে যাবে না।
A4TECH KRS-83 এবং KRS-85 ভিন্ন ডিজাইনের কিবোর্ড দুটির বাজার দর মাত্র ৬৫০ টাকা। কিবোর্ডগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোনো শাখাসহ সারাদেশে।র্
