চন্দনাইশ পৌর এলাকায় সোমবার পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মোজাম্মেল (৩৮)।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জিহস ফকিরপাড়ার মোজাম্মেল রবিবার রাতে ঘরে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করা হয়। পর দিন বাড়ির সামনের পুকুর পাড়ে তার গায়ের চাদর ও জুতা দেখে লোকজন পুকুরে জাল ফেলে তার লাশ উদ্ধার করেন। ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহাদত্ হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
